যদিও দিনভর একেবারে রোদ ঝলমলে নয়, খানিকটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা শহরের। তবে উইকএন্ড পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম।
3
8
এই কয়েকদিনে দক্ষিণের জেলাগুলির ক্ষেত্রেও একেবারে পুরোপুরি স্বস্তি নয়। আগামী দু'দিন অর্থাৎ উইকএন্ডে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকার সম্ভাবনা। সঙ্গেই বাড়তে পারে তাপমাত্রা।
4
8
একইসঙ্গে হাওয়া অফিস জানাচ্ছে, তার পরের কয়েকটি দিনে, ফের বৃষ্টি নামবে ঝেঁপে উত্তর থেকে দক্ষিণে।
5
8
দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তুলনায় পরিমাণ কম থাকবে বৃষ্টির। তবে ৬ তারিখ পর্যন্ত একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
6
8
শনিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
7
8
সোমবার থেক দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা।অন্যদিকে, উত্তরবঙ্গে আজও তুমুল বৃষ্টির পূর্বাভাস। উত্তরের জেলাগুলিতে আগামী ৯ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।
8
8
বৃষ্টির পরিমাণ বেশি থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়।