আজ, ৬ মার্চ ২৯-এ পা দিলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। জন্মদিন ঘিরে ভক্তদের শুভেচ্ছায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।
2
10
তবে বছরের পর বছর ধরে তাঁর নাম নিয়েও কম জল্পনা হয়নি।
3
10
অনেকেই মনে করতেন, অভিনেত্রীর প্রয়াত মা শ্রীদেবী-র জনপ্রিয় ছবি জুদাই-এ ঊর্মিলা মাতোন্ডকর-এর অভিনীত চরিত্র ‘জাহ্নবী’-র নাম থেকেই নাকি মেয়ের নাম রেখেছিলেন বাবা বনি কাপুর ও শ্রীদেবী।
4
10
কিন্তু সেই জল্পনায় নিজেই একসময় জল ঢেলেছিলেন জাহ্নবী। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ছবির চরিত্রের সঙ্গে তাঁর নামের কোনও সম্পর্কই নেই।
5
10
অভিনেত্রীর কথায়, “না, আমার নাম ‘জুদাই’ ছবির উর্মিলার চরিত্র থেকে রাখা হয়নি। আসলে ছবিটি তৈরি হওয়ার অনেক আগেই বাবা এই নামটি পছন্দ করতেন। মায়েরও এই নামটা খুবই পছন্দের ছিল।”
6
10
জাহ্নবী আরও জানিয়েছিলেন, তাঁর মা শ্রীদেবী বিশেষভাবে মুগ্ধ ছিলেন নামটির অর্থে। ‘জাহ্নবী’ শব্দের অর্থ পবিত্রতা—এই ধারণাটিই নাকি তাঁকে সবচেয়ে বেশি টেনেছিল।
7
10
অভিনেত্রীর কথায়, “মা প্রায়ই আমার দিকে তাকিয়ে বলতেন আমি খুব ‘শুদ্ধ’, খুব নিষ্পাপ। নামের অর্থটা তাঁর কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। তাই নামটি তাঁর সঙ্গে গভীরভাবে মিলে গিয়েছিল।”
8
10
উল্লেখ্য, ১৯৯৭ সালে মুক্তি পাওয়া জুদাই পরিচালনা করেছিলেন রাজ কানওয়ার। সে ছবিতে অভিনয় করেছিলেন অনিল কাপুর, শ্রীদেবী, উর্মিলা মাতোন্ডকর, কাদের খান, ফরিদা জালাল, জনি লিভার, পরেশ রাওয়াল, উপাসনা সিং এবং সৈয়দ জাফরি। ছবিটি আবার ১৯৯৪ সালের তেলুগু ছবি 'শুভলগ্নম'-এর রিমেক ছিল।
9
10
কেরিয়ারের দিক থেকেও এখন ব্যস্ত সময় পার করছেন জাহ্নবী। তাঁকে শেষ দেখা গিয়েছিল রোম্যান্টিক ড্রামা সানি সংস্কারি কি তুলসি কুমারী ছবিতে। খুব শিগগিরই তিনি অভিনয় করতে চলেছেন তেলুগু অ্যাকশন এন্টারটেইনার 'পেড্ডি'-তে।
10
10
জন্মদিনে যখন ভক্তদের ভালবাসায় ভাসছেন জাহ্নবী, ঠিক তখনই তাঁর নাম ঘিরে বহুদিনের কৌতূহলেরও যেন অবসান ঘটল।