সুস্মিতা সেন: শাড়ি মানেই নারীর অন্য রূপ। শাড়িতেই যেন চেনা নারীও অচেনা হয়ে ওঠেন। লাল শাড়িতে পর্দায় হোক সমাজমাধ্যমে অনুরাগীদের রাতের ঘুম উড়িয়েছেন কোন বলি নায়িকারা? দেখুন এক নজরে। লাল শাড়ি মানে প্রথমেই আসে সুস্মিতা সেনের কথা। 'ম্যায় হুঁ না' ছবিতে অভিনেত্রীর লাল শাড়ি লুক আজও মনে আছে প্রাক্তন বিশ্ব সুন্দরীর অনুরাগীদের।
2
6
অনন্যা পাণ্ডে: সমাজমাধ্যমে নিজের দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহুর্ত থেকে ফ্যাশনের নতুন ধারা, সবটাই তুলে ধরেন অনন্যা পাণ্ডে। তাঁর অনুরাগী সংখ্যা নেহাত কম নয়। মিষ্টি স্বভাবে তিনি মন জয় করেছেন দর্শকের। লাল শাড়িতে তিনিও যেন নজরকাড়া।
3
6
কাজল: অনুষ্ঠানের রাত হোক বা পুজো-পার্বণ, শাড়িতেই বরাবর নজর কাড়েন কাজল। বাঙালি মেয়ের শাড়ির সম্ভারও প্রচুর। বড়পর্দা হোক বা অন্য অনুষ্ঠানে কাজলকে বহুবার দর্শক লাল শাড়িতে দেখেছেন।
4
6
জাহ্নবী কাপুর: এই মুহূর্তে দর্শকের পছন্দের অভিনেত্রীদের তালিকায় রয়েছে জাহ্নবী কাপুরের নাম। শ্রীদেবী-কন্যার রূপের ঝলকে মোহিত আট থেকে আশি। তাঁর লাল শাড়ি লুক ঝড় তুলেছিল সমাজমাধ্যমে।
5
6
রশ্মিকা মন্দানা: এক সময় 'জাতীয় ক্রাশ'-এর তকমা লেগেছিল তাঁর গায়ে। দক্ষিণী ছবির জগতের পরিচিত মুখ রশ্মিকা মন্দানা এখন মাত দিচ্ছেন বলি নায়িকাদেরও। ছবি কিংবা সমাজমাধ্যমে লাল শাড়িতে নজর কেড়েছেন তিনিও।
6
6
ক্যাটরিনা কইফ: ক্যাটরিনা কইফ যেন একচেটিয়া জায়গা করে নিয়েছেন দর্শক মনে। এখন বিনোদন জগতের থেকে দূরে থাকলেও একটুও কমেনি তাঁর জনপ্রিয়তা। অভিনেত্রীকে দর্শক বহুবার দেখেছেন লাল শাড়িতে। তাঁর প্রতিটি লুকই নজরকাড়া।