জামাইষষ্ঠী বলতেই মিষ্টির কথা মাথায় আসে৷ ষষ্ঠী দেবীর আরাধনা থেকে জামাই আদর, মিষ্টি ছাড়া অসম্পূর্ণ বাঙালির উৎসব আর ভূরিভোজ৷ মিষ্টির দোকানে জামাইষষ্ঠী উপলক্ষে কী কী নতুন মিষ্টি এল? খোঁজ নিল আজকাল ডট ইন৷
2
15
গাঙ্গুরাম: কলকাতার বিখ্যাত মিষ্টির দোকান গাঙ্গুরাম এর পক্ষ থেকে রাহুল চৌরাশিয়া বলেন, "জামাইষষ্ঠী স্পেশাল চিরাচরিত যে জামাইষষ্ঠী লেখা সন্দেশ থাকে সেটা আছেই৷ একটা মিষ্টির দাম ৫০ টাকা৷
3
15
আমের পাল্প দিয়ে করা হয়েছে ম্যাঙ্গো রাবড়ি, কেজি প্রতি দাম ৬৫০ টাকা৷ আমি দিয়ে তৈরি আম সন্দেশ
4
15
"আম দিয়ে আরও কিছু মিষ্টি তৈরি করা হয়েছে৷ ম্যাঙ্গো রসমালাই, ম্যাঙ্গো জলভরা৷ সাধারণ জলভরা সারাবছর থাকে৷ কিন্তু জামাইষষ্ঠী আর আমের মরশুম তাই আম দিয়ে জলভরা তৈরি করা হয়েছে৷ সন্দেশ বা মিষ্টি সবকিছুতেই হিমসাগর ল্যাংড়া আমের শাঁস দিয়ে তৈরি। কোথাও কোনও কৃত্রিম গন্ধ ব্যবহার করা হয়নি৷"
5
15
সূর্য কুমার মোদক: সূর্য কুমার মোদক-এর পক্ষ থেকে শৈবাল মোদক বলেন, জামাইষষ্ঠী স্পেশাল মিষ্টি মানেই আসল ফলের সঙ্গে মিষ্টির মেলবন্ধন৷
6
15
ম্যাঙ্গো কুলফি: গ্রীষ্মের ফলের রাজা আম। গোটা গোটা আমি দিয়ে বানানো হয়েছে ম্যাঙ্গো কুলফি৷ কিন্তু এই আমের ভিতরে আঁটি নেই। তার বদলে রয়েছে ঠান্ডা কুলফি৷ মিষ্টি মুখে মন প্রাণ হবে ঠান্ডা৷ এক পিস আমের কুলফির দাম ১০০ টাকা৷ কাঁঠাল সন্দেশ: কাঁঠালের নির্যাস দিয়ে বানানো হয়েছে কাঁঠাল সন্দেশ৷
7
15
সূর্যমোদকের জলভরা: সূর্যমোদকের বিখ্যাত জলভরায় এসেছে নতুনত্ব৷ আম, ব্লুবেরি, স্ট্রবেরি দিয়ে বানানো হয়েছে ম্যাঙ্গো জলভরা, ব্লুবেরি জলভরা, স্ট্রবেরি জলভরা৷ এগুলোর দাম পিস প্রতি ৭০ টাকা। চিরাচরিত জলভরা আছে৷ ৪৫ টাকা ৫৫ টাকা, ৭০ টাকা, ২২৫ টাকা চার রকম সাইজে৷ আর ১১৫০ টাকার একটা বড় স্পেশাল জলভরাও আছে৷
8
15
এছাড়া ৫০ টাকা পিস প্রতি জামাইষষ্ঠী লেখা সন্দেশ আছে৷ রাবড়ি আছে, ম্যাঙ্গো রাবড়ি ১০০০ টাকা কেজি আর এমনি রাবড়ি ৮০০ টাকা কেজি৷
9
15
বলরাম মল্লিক: জামাইষষ্ঠী ছাপ দেওয়া সন্দেশ তো আছেই এর সঙ্গে মা লেখা সন্দেশ আছে৷ এগুলো ১০০ গ্রামের দাম ১০০ টাকা৷
লিচুর পায়েস: লিচুর পায়েসে পাবেন গোটা গোটা লিচু৷ বীজটা বার করে তার মধ্যে রসমালাই বানানোর ক্ষেত্রে যে ছানার বল ভরা আছে৷ ৮০০ টাকা কেজি।
12
15
কাঁঠাল সন্দেশ: বলরাম মল্লিকের সময় থেকেই জামাইষষ্ঠী স্পেশাল কাঁঠাল সন্দেশ বানানো হয়৷ কাঁঠালের শাঁস দিয়েই তৈরি এই মিষ্টি৷ ভবানীপুর থেকে কাঁঠাল কেনা হত সেই সময়৷ এর দাম ৩৫ টাকা পিস প্রতি৷
13
15
আম দিয়ে ম্যাঙ্গো জিলাটো, ম্যাঙ্গো জিলাটো আইসক্রিম সন্দেশ৷ রাবড়ির মতো কেটে কেটে বিক্রি করা হয় এটা৷
14
15
ম্যাঙ্গো সুফলে বানানো হয়েছে৷
15
15
জামাই বা পরিবারের কেউ যদি ডায়াবেটিক হন তাহলেও চিন্তা নেই৷ সুগার ফ্রি মিষ্টিতেও রয়েছে একাধিক অপশন৷
গাঙ্গুরামের মিষ্টির ছবি সৌজন্য: রাহুল চৌরাশিয়া .
বাদবাকি মিষ্টির ছবি: ইন্টারনেট৷