পাখার বাতাস, আম, মিষ্টি দিয়ে জামাই আদর করার দিন জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠের তাপপ্রবাহের মধ্যেও ভাল থাকার, আনন্দে মেতে ওঠার এক ছোট্ট অবকাশ। জেনে নিন এই বছর জামাই ষষ্ঠী কবে পড়েছে, শুভ লগ্ন কী এবং কী কী করতেই হয় জামাইয়ের মঙ্গল কামনা চেয়ে। ছবি- সংগৃহীত
2
7
২০২৬ সালের জামাই ষষ্ঠী পড়েছে ২০ জুন, শনিবার। বিশুদ্ধ পঞ্জিকা মতে, জামাই ষষ্ঠীর তিথি ১৯ জুন বিকেল থেকেই লেগে যাচ্ছে। শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে শুরু হচ্ছে এই পুণ্যতিথি। চলবে ২০ জুন শনিবার দুপুর ৩ টে ৪৭ মিনিট পর্যন্ত। ছবি- সংগৃহীত
3
7
গুপ্ত প্রেস পঞ্জিকা মতে, ১৯ জুন রাত ১০ টা ১৬ মিনিট ৪২ সেকেন্ডে লাগছে ষষ্ঠী তিথি। ছাড়ছে ২০ জুন রাত ৮ টা ৫৭ মিনিট ৩৫ সেকেন্ডে। ছবি- সংগৃহীত
4
7
জামাই ষষ্ঠীর দিন ষষ্ঠীপুজো দেন শাশুড়িরা। তারপর জামাইয়ের হাতে মঙ্গল চেয়ে বেঁধে দেন হলুদ সুতো। মনে করা হয় এই সুতো বিপদ থেকে রক্ষা করে। ছবি- সংগৃহীত
5
7
জামাইয়ের পাতে এদিন ৬টি মিষ্টি এবং ফল দিতেই হয়। একই সঙ্গে পায়েস রাখা বাধ্যতামূলক। মনে করা হয় এই মিষ্টিমুখ করালে দাম্পত্য জীবনে মিষ্টতা বাড়ে। ছবি- সংগৃহীত
6
7
জামাইয়ের আশপাশ থেকে নেতিবাচক শক্তি দূর করতে পাখার বাতাস করুন। জামাইয়ের গায়ে আম পল্লব এবং দূর্বা দিয়ে গঙ্গা জলের ছিটে দিন। একই সঙ্গে বলুন ষাট ষাট। ছবি- সংগৃহীত
7
7
ষষ্ঠীর দিন অরণ্যষষ্ঠীর পুজো দিন। মেয়ে, জামাইয়ের মঙ্গল চেয়ে কোনও গরিবকে জামা, খাদ্য দান করুন। ছবি- সংগৃহীত