১ আগস্ট থেকে কলকাতার নির্বাচিত সরকারি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ইসকনের (ISKCON) সহযোগিতায় উন্নত মানের মিড-ডে মিল পরিবেশন শুরু হল।
2
9
প্রথম পর্যায়ে ৫০০টি স্কুলের প্রায় ৪৪ হাজার পড়ুয়া এই প্রকল্পের আওতায় এসেছে।
3
9
আগামী তিন মাসের মধ্যে প্রকল্পের পরিধি বাড়িয়ে প্রায় আড়াই লক্ষ শিক্ষার্থীর কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
4
9
মুখ্যমন্ত্রীর দাবি, সরকারি বিদ্যালয়ে পড়া মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের পড়ুয়াদের পুষ্টিকর ও সুস্বাদু খাবার নিশ্চিত করাই সরকারের উদ্দেশ্য।
5
9
ইসকনের আধুনিক মেগা কিচেনে স্বাস্থ্যবিধি মেনে খাবার প্রস্তুত করে নির্ধারিত সময়ে স্কুলে পৌঁছে দেওয়া হবে।
6
9
কী কী খাবার দেওয়া হবে পড়ুয়াদের পাতে? শুভেন্দু জানিয়েছেন, প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে মেনু তৈরি করা হবে।
মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এই মেনুর অতিরিক্ত হিসেবে সপ্তাহে দু’দিন সেদ্ধ ডিমও দেওয়া হবে, যা আলাদা ব্যবস্থায় বিতরণ করা হবে।
9
9
সরকারের দাবি, এই উদ্যোগে শিশুদের পুষ্টির মান উন্নত হবে, স্কুলে উপস্থিতি বাড়বে এবং ধাপে ধাপে রাজ্যের আরও সরকারি বিদ্যালয়ে এই প্রকল্প সম্প্রসারিত করা হবে।