আগামী ১৯ এপ্রিল পালিত হবে অক্ষয় তৃতীয়া। বছরের সবথেকে শুভ দিন। এই তিথিতে বহু বছর ধরেই সোনা বা রুপোর জিনিস কেনার চল রয়েছে। মনে করা হয় এদিন সোনা বা রুপোর গয়না কিনলে সংসারে সুখ, সমৃদ্ধি আসে। ছবি: সংগৃহীত
2
7
কিন্তু এই বছর ব্যতিক্রম। গ্রহদের চাল এই বছর এমন যে অক্ষয় তৃতীয়ায় সোনা বা রূপা কেনা উচিত হবে কিনা সেটা জেনে নিন। ছবি: সংগৃহীত
3
7
এই বছর অক্ষয় তৃতীয়ার দিন যেমন কিছু রাশির জন্য শুভ। তাঁরা সোনা বা রূপায় বিনিয়োগ করলে লাভবান হবেন। তেমন কিছু রাশি যদি এখন বিনিয়োগ করেন তবে প্রবল ক্ষতির মুখে পড়তে পারেন। ছবি: সংগৃহীত
4
7
অক্ষয় তৃতীয়ার দিন বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে। এর অর্থ এই সময় বিনিয়োগ করার নয়। বরং ভাবনাচিন্তা করে, সঠিক নির্ণয় নিয়ে ব্যয় করার। যে রাশিরা বৃহস্পতির এই চাল দ্বারা প্রভাবিত হবে, তাঁদের এটা মাথায় রাখা উচিত। ছবি: সংগৃহীত
5
7
তবে এদিন একই সঙ্গে শুক্র গ্রহ বৃষ রাশিতে অবস্থান করবে। এর শুভ ফল যে রাশির জাতকেরা পাবেন তাঁদের অবশ্যই সোনা এবং রুপোর জিনিস কেনা উচিত সুখ, সমৃদ্ধির জন্য। ছবি: সংগৃহীত
6
7
মীন রাশিতে একত্রে শনি, বুধ আর মঙ্গল অবস্থান করবে। এর নেতিবাচক প্রভাব পড়বে একাধিক রাশির উপর। যাঁরা সেই তালিকায় থাকবেন তাঁদের উচিত কোনও রকম বিনিয়োগ না করার। ছবি: সংগৃহীত
7
7
রাহু এবং কেতু কারও অবস্থান বিশেষ সুবিধার নয়। বরং শেয়ার বাজারের অবস্থা আরও টালমাটাল হতে পারে। সেখানে দাঁড়িয়ে সোনা বা রুপোয় বিনিয়োগ করবেন কিনা সেটা বিবেচনা করুন। ছবি: সংগৃহীত