ভারতীয় রেলের অধীনে দেশজুড়ে সাত হাজর ৩০৮ -এর বেশি রেল স্টেশন রয়েছে। নিত্যদিন ১৩ হাজারের বেশি রেল চলাচল করে।
2
10
যার মধ্যে লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন, উভয়ই রয়েছে। জানা গেছে, শুধুমাত্র রেলপথেই ২০ মিলিয়ন মানুষ প্রতিদিন যাতায়াত করেন। সবচেয়ে কম খরচে যাতায়াতের অন্যতম উপায় এই রেল।
3
10
কিন্তু অনেক সময়, রেলের টিকিট বুকিংয়ের সময়েই হতাশ হন যাত্রীরা। কারণ? পেমেন্ট ফেল হলে, রেলের টিকিট বুকিং হয় না।
4
10
পেমেন্ট ফেল হলে, ব্যাঙ্ক থেকে টাকা কেটে নেয়। কিন্তু রেলের টিকিট সেই সময় বুকিং করা যায় না। তৎক্ষণাৎ সেই টাকা ফেরত পাওয়াও যায় না।
5
10
এবার রেলের তরফে জানানো হল, পেমেন্ট ফেল হলেও রেলের টিকিট বুকিং করা যাবে। আইআরসিটিসি-র নতুন ফিচার রয়েছে।
6
10
এই ফিচারের নিয়ম অনুযায়ী, পেমেন্ট ফেল হলে, ব্যাঙ্ক থেকে টাকা কেটে নিলেও, পুনরায় টাকা না দিয়েই সেই সময় টিকিট বুকিং করা যাবে।
7
10
এই ফিচারের নাম, রিজিউম রিট্রাই বুকিং। এই ফিচার দিয়েই পেমেন্ট ফেল হলে, আবারও পেমেন্ট না করেই টিকিট কেটে নেওয়া যাবে।
8
10
মনে রাখতে হবে, টিকিট বুক করার সময় পেমেন্ট গেটওয়েতে আইআরসিটিসি আইপে সিলেক্ট করতে হবে। তাহলেই আর সমস্যা থাকবে না।
9
10
অনেক সময় ব্যাঙ্কের সার্ভার ডাউন থাকলে, প্রযুক্তিগত ত্রুটির কারণে ব্যাঙ্ক থেকে টাকা কেটে নিলেও, পেমেন্ট ফেল দেখায়। এর জেরে পছন্দের সিট হাতছাড়া হয়ে যায়।
10
10
মনে রাখবেন, ফিচারটি শুধুমাত্র আইপে গেটওয়ে ব্যবহার করলেই কাজ করে। সেক্ষেত্রে পুনরায় আর টিকিটের জন্য পেমেন্ট করতে হয় না।