মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালো মেঘ। দফায় দফায় বিস্ফোরণ। রাতের ঘুম উড়েছে ইরান, ইজরায়েল, দুবাই সহ বিস্তীর্ণ এলাকায়। এই আবহে সপ্তাহের শুরুতেই ভারতীয় বাজারে বিরাট প্রভাব লক্ষ করা গেল।
2
9
ভারত থেকে ইউরোপ ও আমেরিকাগামী বিমান দুবাই হয়ে পৌঁছয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য দুবাই আন্তর্জাতিক এবং দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে সমস্ত বিমান ওঠানামা বাতিল করা হয়েছে।
3
9
দুবাই বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা হচ্ছে না বলেই, ভারত থেকে ঘুরপথে ইউরোপ ও আমেরিকায় পাড়ি দিচ্ছে বিমানগুলি।
4
9
ভারত থেকে দুবাই হয়ে ইউরোপ ও আমেরিকায় যাওয়ার ক্ষেত্রে বিমানের ভাড়া তুলনামূলক কম থাকে। এমনকী টিকিট পাওয়া যায় সহজেই। কিন্তু বর্তমানে দুবাই বিমানবন্দর বন্ধ থাকার কারণে, চাহিদা সত্ত্বেও টিকিট দ্রুত শেষ হয়ে যাচ্ছে।
5
9
চাহিদার কারণেই ভারত থেকে ইউরোপ ও আমেরিকার বিমানের ভাড়া কয়েকগুণ বাড়ল একধাক্কায়। ভারত থেকে লন্ডন, নিউইয়র্কে সরাসরি বিমান যাচ্ছে। আর এই বিমানের ভাড়া রেকর্ড হারে বাড়ল।
6
9
সাধারণের তুলনায় দিল্লি থেকে লন্ডনগামী বিমানের ভাড়া দ্বিগুণের বেশি বেড়েছে। এয়ার ইন্ডিয়ার ইকোনমি ক্লাসের টিকিট বিকোচ্ছে দেড় লক্ষ টাকায়।
7
9
এই রুটেই ভার্জিন আটলান্টিক বিমানের ভাড়া আরও বেশি। ইকোনমি ক্লাসেই বিজনেস ক্লাসের ভাড়ায় টিকিট বিক্রি হচ্ছে।
8
9
শুধুমাত্র ইকোনমি নয়, প্রিমিয়াম ও ফার্স্ট ক্লাসের টিকিটের দামও রেকর্ড হারে বেড়েছে। মুম্বই থেকে লন্ডনগামী বিমানের ফার্স্ট ক্লাসের টিকিটের দাম এক লক্ষ টাকার বেশি এখন।
9
9
টিকিটের দাম বাড়লেও, অনেক সময় বিমান বাতিল হয়ে যাচ্ছে। এয়ার ইন্ডিয়া ইতিমধ্যেই ঘোষণা করেছে, দিল্লি, মুম্বই, অমৃতসর থেকে লন্ডন, শিকাগো, নিউইয়র্ক, ফ্র্যাঙ্কফুর্টগামী একাধিক আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে।