যুদ্ধ থামার নামই নেই। একমাস পেরিয়ে গেছে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের ঝাঁঝ এখনও তুঙ্গে। এই যুদ্ধের আবহে নজিরবিহীন মুদ্রাস্ফীতির সম্মুখীন হয়েছে ইরান।
2
8
যুদ্ধের এক মাসের মধ্যে ইরানে দু'হাজারের বেশি প্রাণহানি হয়েছে। সেই সঙ্গেই বেড়েছে দ্রব্যমূল্য। সামান্য খাবার জোটাতে গিয়েই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।
3
8
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মার্চ পর্যন্ত ইরানের বার্ষিক মুদ্রাস্ফীতি ৫০.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে গেলেও এখন মাথায় হাত সাধারণের।
4
8
এর কারণ কী? যুদ্ধকালীন পরিস্থিতিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ইরানি রিয়ালের রেকর্ড দরপতনের কারণে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া।
5
8
যুদ্ধের আবহে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান। মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। যা ঘিরে অর্থনৈতিক অস্থিরতাও তৈরি হয়েছে।
6
8
যুদ্ধের আবহে শাকসবজি, ফলের দাম বেড়েছে বহুগুণ। এমনকী রোজের খাবারের মধ্যে চাল, ডালের দাম একধাক্কায় দ্বিগুণ বেড়েছে।
7
8
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বর্তমানে ইরানে এক কেজি চালের দাম দেড় থেকে দুই মিলিয়ন ইরানি রিয়াল। যা ভারতীয় মুদ্রায় ১৪৩.১৭ টাকা।
8
8
অন্যদিকে ইরানে এক কেজি ডালের দাম আড়াই থেকে তিন মিলিয়ন ইরানি রিয়াল। যা ভারতীয় মুদ্রায় ২১৪.৭৫ টাকা।