বুধবার ১৯ ফেব্রুয়ারি বাজারে আসছে আই ফোনের নতুন মডেল। নতুন কী কী ফিচার থাকছে দেখে নিন। বেশ কিছু বড় আপগ্রেড নিয়ে আসার কথা শোনা যাচ্ছে। যদিও এই স্পেসিফিকেশন এবং ফিচারগুলি তিন বছর আগের iPhone SE 3 এর তুলনায় বিশাল পরিবর্তন মনে নাও হতে পারে, তবে আসন্ন মডেলটি বেশ ভালো আপগ্রেড হিসেবে আসছে, নতুন ডিজাইন, উন্নত পারফরম্যান্স এবং উন্নত ক্যামেরা নিয়ে। অ্যাপলের সিইও টিম কুক আসন্ন লঞ্চ ইভেন্ট নিয়ে ইঙ্গিত দিয়েছেন, যা iPhone SE 4 এর প্রতি প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
2
6
iPhone SE 4, iPhone 14 এর থেকে অনুপ্রাণিত ডিজাইন নিয়ে আসতে পারে। অ্যালুমিনিয়াম এবং গ্লাসের বিল্ড, ফ্ল্যাট এজ, এবং সম্ভবত অ্যাপলের সিরামিক শিল্ড থাকতে পারে। পরিচিত টাচ আইডি পরিবর্তে ফেস আইডি নিয়ে আসতে পারে। ডিসপ্লেতে আরও স্লিমার বেজেল এবং iPhone 14 এর মতো একটি নচ থাকবে বলে আশা করা হচ্ছে।
3
6
নতুন iPhone SE তে ৬.১-ইঞ্চির OLED ডিসপ্লে থাকার কথা শোনা যাচ্ছে, যা iPhone SE 3 এর ৪.৭-ইঞ্চি IPS LCD স্ক্রিনের তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেডেশন। এই পরিবর্তনটি আরও ভাল কনট্রাস্ট, গভীর এবং উজ্জ্বল রঙ নিয়ে আসবে। তবে OLED ডিসপ্লেটি সম্ভবত 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
4
6
iPhone SE 4-এ A18 চিপসেট থাকতে পারে, যা স্ট্যান্ডার্ড iPhone 16 এরই প্রসেসর। ছবির ক্ষেত্রে, iPhone SE 4-এ উল্লেখযোগ্য ক্যামেরা আপগ্রেড হবে বলে আশা করা হচ্ছে। এটি ৪৮-মেগাপিক্সেল রিয়ার সেন্সর নিয়ে আসতে পারে, যা iPhone SE 3 এর ১২-মেগাপিক্সেল ক্যামেরার থেকে বড় আপগ্রেডেশন। ফ্রন্ট ক্যামেরাটিও ২৪-মেগাপিক্সেল সেন্সর নিয়ে আপগ্রেড হতে পারে।
5
6
অন্যান্য ফিচারের মধ্যে বড় ব্যাটারি , লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি টাইপ-সি, এবং ফাস্ট চার্জিংয়ের জন্য ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিং অন্তর্ভুক্ত থাকতে পারে। এছাড়াও, SE 4-এ একটি অ্যাকশন বাটন থাকতে পারে, যা iPhone 15 সিরিজে চালু করা হয়েছে, যা ব্যবহারকারীদের শর্টকাট এবং ফাংশন কাস্টমাইজ করতে সাহায্য করবে।
6
6
iPhone SE 4 কিছুটা বেশি দামি হতে পারে, তবে ভারতে সম্ভবত ৫০,০০০ টাকার নিচেই থাকবে যা সাশ্রয়ী বাজেটে একটি iPhone পেতে চাইলে আকর্ষণীয় অপশন হতে পারে।