বিনিয়োগের কথা ভাবছেন কিন্তু কোথায় বিনিয়োগ করবেন বুঝে উঠতে পারছেন না? SIP নাকি PPF কোনটা ভাল হবে সেরা রিটার্ন পাওয়ার জন্য? নাকি এগুলোর কোনওটা না করে সোজা এফডি করবেন? জেনে নিন কোনটি আপনাকে সেরা রিটার্ন দেবে। ছবি- সংগৃহীত
2
7
ধরা যাক আপনি ৫০০০ টাকা বিনিয়োগ করতে চাইছেন মাসে। আপনি যদি SIP তে মাসে ৫০০০ টাকা এবং ৫ বছরে তিন লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে বার্ষিক ১০ থেকে ১২ শতাংশ সহ ৩.৮ লাখ থেকে ৪.২ লাখ টাকা রিটার্ন পাবেন। ছবি- সংগৃহীত
3
7
অন্যদিকে আপনি যদি এই সমপরিমাণ টাকা এফডি বা আরডি করেন তাহলে পাবেন বার্ষিক ৬ থেকে ৭ শতাংশ রিটার্ন অর্থাৎ ৩.৪ লাখ থেকে ৩.৬ লাখ টাকা। ছবি- সংগৃহীত
4
7
PPF -এর ক্ষেত্রে বার্ষিক রিটার্নের শতাংশ ৭.১। ফলে এফডি এবং PPF করলে সঞ্চয়ের পরিমাণ কম বেশি একই হবে। ছবি- সংগৃহীত
5
7
তবে PPF আপনাকে অন্তত ১৫ বছরের জন্য করতেই হবে। বাকি দুইয়ের ক্ষেত্রে এমন কোনও ব্যাপার নেই। এফডি ম্যাচিওর হলে আপনি সেই টাকা তুলে নিতে পারবেন। আর SIP আপনি যখন ইচ্ছে তখন পোর্টফোলিও থেকে টাকা তুলতে পারবেন। ছবি- সংগৃহীত
6
7
তবে মনে রাখবেন এফডি বা PPF SIP এর তুলনায় কম রিটার্ন দিলেও এটা অনেক বেশি নিরাপদ। SIP এর রিটার্ন বা টাকা বাড়া, কমা সবটাই নির্ভর করে বাজারের উপর। ছবি- সংগৃহীত
7
7
যদি রিস্ক নিয়ে বেশি রিটার্ন চান তাহলে SIP আপনার জন্য সঠিক। তারপর রিটার্ন অনুযায়ী থাকবে PPF এবং সবার শেষে এফডি। তবে যাতেই ইনভেস্ট করুন না কেন, চেষ্টা করুন দীর্ঘ সময়ের জন্য তাতে বিনিয়োগ করার। ছবি- সংগৃহীত