অনেকেই ঘরের শোভাবৃদ্ধি করার জন্য নানা রকমের গাছ রাখেন। কিন্তু কেবল ঘর সাজানোর জন্য, এমন একাধিক গাছ রয়েছে যা ঘরের ভিতর রাখলে বাতাস শুদ্ধ হয়। ঘরের ভিতরের দূষণ কমায়। কী কী সেই গাছ জেনে নিন। ছবি: সংগৃহীত
2
6
স্নেক: এই গাছকে বিশেষ যত্ন করতে হয় না। অল্প আলোতেও টিকে যায়। ঘনঘন জল দেওয়ার কোনও ব্যাপার থাকে না। সব থেকে বড় কথা এই গাছ বাতাসকে শুদ্ধ করে। দূষণ কমায়। ছবি: সংগৃহীত
3
6
আরিকা পাম: এই গাছ পালকের মতো পাতা সহজেই নজর কাড়ে সকলের। এটি হিউমিডিফায়ার হিসেবে কাজ করে। বিশেষ করে শীতকালে বাতাসে আর্দ্রতা বজায় রাখে। রুক্ষ ভাব দূর করে। ছবি: সংগৃহীত
4
6
পিস লিলি: এই গাছগুলো যেমন দেখতে সুন্দর, তেমনই দূষণ কমায়। অ্যামোনিয়া, বেনজিন, ফর্মালডিহাইডের মতো রাসায়নিক জিনিসকে শুষে নেয়। এমনকী আপনাকে কখন এই গাছে জল দিতে হবে সেটাও ইঙ্গিত দেয়। ছবি: সংগৃহীত
5
6
স্পাইডার প্ল্যান্ট: এই গাছ যেমন দ্রুত বাড়ে জ তেমনই চট করে অযত্নে মরে যায় না। কার্বন মনোক্সাইড, জাইলিন, ইত্যাদির মতো ক্ষতিকর গ্যাসকে শুষে নেয়। ছবি: সংগৃহীত
6
6
অ্যালোভেরা: এটিও বিভিন্ন ক্ষতিকর রাসায়নিককে শুষে নেয়, বাতাসকে পরিশুদ্ধ করে। একই সঙ্গে গাছ অল্প যত্নে ঝাঁকড়া হয়ে ওঠে। এমনকী রোজ রোজ জল দেওয়ারও প্রয়োজন হয় না। ছবি: সংগৃহীত