IRCTC-তে টিকিট কাটার সময় অনেকেরই এমন পরিস্থিতি হয়—ব্যাংক বা ইউপিআই থেকে টাকা কেটে গেল, কিন্তু টিকিট বুক হল না। এই অবস্থায় কী করবেন, কীভাবে টাকা ফেরত পাবেন, জেনে নিন।
2
9
প্রথমেই দেখুন টিকিট সত্যিই বুক হয়নি কি না। পেমেন্টের পরে কোনও ত্রুটি দেখালেই টিকিট বুক হয়নি ধরে নেবেন না। IRCTC-র Booked Ticket History-তে গিয়ে দেখুন টিকিট তৈরি হয়েছে কি না। এসএমএস, ই-মেল এবং পিএনআর-ও পরীক্ষা করে নিন।
3
9
অনলাইনে টিকিট কাটার সময় ব্যাঙ্ক, পেমেন্ট গেটওয়ে ও IRCTC-র সার্ভারের মধ্যে যোগাযোগে সমস্যা হলে এমন হতে পারে। নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়া, সার্ভার টাইম-আউট বা পেমেন্টের তথ্য সময়মতো পৌঁছতে না পারার মতো কারণেও টাকা কেটে গিয়ে টিকিট বুক নাও হতে পারে।
4
9
টাকা কেটে গেলে সঙ্গে সঙ্গে আবার টিকিট কাটবেন? না, তাড়াহুড়ো করবেন না। আগে IRCTC-র Booked Ticket History এবং ব্যাঙ্কের লেনদেনের বিবরণ পরীক্ষা করুন। একই টিকিটের জন্য সঙ্গে সঙ্গে আবার টাকা দিলে দ্বিতীয়বারও টাকা কেটে যেতে পারে।
5
9
টিকিট বুক না হলে টাকা কি নিজে থেকেই ফেরত আসে? সাধারণত ব্যর্থ লেনদেনের টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত পাঠানো হয়। টাকা IRCTC-তে পৌঁছনোর আগেই লেনদেন ব্যর্থ হলে ব্যাঙ্ক বা পেমেন্ট ব্যবস্থার মাধ্যমেও ফেরত আসতে পারে। তাই প্রথমে কিছুটা সময় অপেক্ষা করে লেনদেনের অবস্থা দেখুন।
6
9
টাকা কেটে গেলে ফের বুকিংয়ের সুযোগ। ২০২৬ সালে IRCTC iPay-তে এসেছে Resume/Retry Booking সুবিধা। পেমেন্ট কেটে গেলেও টিকিট তৈরি না হলে, নির্দিষ্ট ক্ষেত্রে আগের লেনদেন ব্যবহার করে আবার বুকিংয়ের চেষ্টা করা যায়—ফলে নতুন করে টাকা দিতে হয় না।
7
9
তবে Retry Booking-এর রয়েছে শর্ত। এই সুবিধা IRCTC iPay-এর মাধ্যমে করা পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। পাশাপাশি নতুন করে যে টিকিট বুক করতে চাইছেন, তার মোট অঙ্ক আগের ব্যর্থ লেনদেনের অঙ্কের সঙ্গে মিলতে হবে। অন্য পেমেন্ট গেটওয়ে ব্যবহার করলে এই সুবিধা নাও পাওয়া যেতে পারে।
8
9
Retry-ও ব্যর্থ হলে? আবারও টিকিট বুক না হলে আগের কেটে যাওয়া টাকা সাধারণ ফেরত প্রক্রিয়ার মাধ্যমেই ফেরত পাঠানো হবে। তাই একই লেনদেন নিয়ে বারবার পেমেন্ট করার আগে IRCTC-তে তার অবস্থা পরীক্ষা করুন।
9
9
টাকা ফেরত না এলে কী করবেন? প্রথমে লেনদেনের নম্বর, তারিখ, টাকার অঙ্ক এবং ব্যাঙ্কের বিবরণ হাতের কাছে রাখুন। তারপর IRCTC-র অভিযোগ জানানোর ব্যবস্থা বা RailMadad-এর মাধ্যমে বিষয়টি জানাতে পারেন। ব্যাঙ্কের সঙ্গেও যোগাযোগ করে লেনদেনের অবস্থা জেনে নিন।