ভারতীয় রেলের কর্মীদের জন্য সুখবর। ২০২৭ সালের ৩০ জুন যে সকল কর্মীরা অবসর নিতে চলেছেন তাঁরা আরও বেশি টাকা পেতে চলেছেন।
2
10
রেলওয়ে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে, কর্মীদের অবসরকালীন এবং পেনশন সুবিধার সঙ্গে সঙ্গে অতিরিক্ত বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা দেওয়া হবে।
3
10
রেল বোর্ড গত ১৬ জুলাই নির্দেশিকা জারি করে জানিয়েছে যে, সমস্ত জোনাল রেলওয়ে এবং প্রোডাকশন ইউনিটগুলিকে ‘নোশনাল ইনক্রিমেন্ট’ সম্পর্কিত অমীমাংসিত মামলাগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে হবে।
4
10
এর পাশাপাশি রেলওয়ে বোর্ড জানিয়েছে, এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল যোগ্য কর্মীদের সময়মতো তাঁদের প্রাপ্য অর্থ প্রদান করা এবং যাতে বারবার ঝক্কি না পোহাতে হয়, তার জন্য পেনশন-সংক্রান্ত বিষয়ে অযাচিত বিলম্ব দূর করা।
5
10
এই ‘নোশনাল ইনক্রিমেন্ট’ কী? রেলকর্মীদের বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর হয় প্রতি বছর ১ জুলাই থেকে। যে সকল কর্মীরা ৩০ জুন অবসর গ্রহণ করেছেন, তাঁরা স্বাভাবিকভাবেই পরের দিন অর্থাৎ ১ জুলাই থেকে আর চাকরিতে কর্মরত থাকেননি, আর তাই তাঁরা বেতন বৃদ্ধির সুবিধা লাভ করতে পারেননি।
6
10
যদিও তাঁরা পুরো বছরটাই কাজ করেছিলেন, তবুও বেতন বৃদ্ধির সুবিধা না পাওয়ায় তাঁদের পেনশন ও অবসরকালীন সুবিধার উপর সরাসরি প্রভাব ফেলে।
7
10
সুপ্রিম কোর্ট রেল কর্মীদের পক্ষে এই গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। শীর্ষ আদালতের সিদ্ধান্ত এবং কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, ৩০ জুন অবসরপ্রাপ্ত রেল কর্মীরা ১ জুলাইয়ের বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা থেকে আর বঞ্চিত হবেন না।
8
10
রেল বোর্ড যোগ্য কর্মীদের তালিকা দ্রুত তৈরি করার এবং সমস্ত অমীমাংসিত মামলার সমাধান করার জন্য নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যাতে পেনশনভোগীদের কোনও অসুবিধা না হয়।
9
10
কী কী সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত রেলকর্মীরা? অবসরপ্রাপ্ত যোগ্য কর্মীদের মাসিক পেনশন বাড়ানো হবে। বর্ধিত পেনশনের সঙ্গে বকেয়া পাওনাও শোধ করা হবে।
10
10
সংশোধিত পেনশন পেমেন্ট অর্ডার প্রকাশ করা হবে। সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ট্রান্সফার করা হবে।