ভারতীয় রেলের নিয়মে আবারও বড়সড় বদল। আগামী মাস থেকেই ভারতীয় রেলে টিকিট বাতিল করার ক্ষেত্রে নিয়মের পরিবর্তন হতে চলেছে। না জানলে শেষ মুহূর্তে পস্তাবেন যাত্রীরা।
2
8
শেষ মুহূর্তে কনফার্মড টিকিট বাতিল করলে, আগের তুলনায় বেশি টাকা কাটবে ভারতীয় রেল। আগামী মাস থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে।
3
8
রেল মন্ত্রক জানিয়েছে, আগামী পয়লা এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে দফায় দফায় একগুচ্ছ নতুন নিয়ম কার্যকর করা হবে। যা আগেভাগেই ঘোষণা করা হয়েছে।
4
8
আগের নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে টিকিট বাতিল করলে, কিছু টাকা ফেরত দেওয়া হত যাত্রীদের। এখন সেই সময়সীমা বাড়িয়ে ৮ ঘণ্টা করা হয়েছে।
5
8
অর্থাৎ, ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে কোনও টাকাই ফেরত পাবেন না যাত্রীরা। ভারতীয় রেল সূত্রে জানা গেছে, পয়লা এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে।
6
8
পাশাপাশি ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে কনফার্মড টিকিট বাতিল করলে, টিকিটের দামের ৫০ শতাংশ যাত্রীদের ফেরত দেওয়া হবে। আগে এই সময়সীমাই ছিল চার থেকে ১২ ঘণ্টা।
7
8
ট্রেন ছাড়ার ২৪ থেকে ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে, ভাড়ার ২৫ শতাংশ কেটে নেবে ভারতীয় রেল। আগে এই ক্ষেত্রে সময়সীমা ছিল ১২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে।
8
8
সামান্য কিছু ক্যানসেলেশন চার্জ বাদে, যদি টিকিটের পুরো টাকা ফেরত পেতে চান, তাহলে আগেভাগেই টিকিট বাতিল করতে হবে। রেল মন্ত্রক জানিয়েছে, সেক্ষেত্রে অন্তত ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করতে হবে।