সম্প্রতি, একাধিক রেল স্টেশনে হকার উচ্ছেদকে কেন্দ্র করে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। বুলডোজার অ্যাকশনের সমালোচনা করেছেন অনেকেই।
2
11
তবে এবার স্টেশনে স্টল দেওয়ার ক্ষেত্রে বড় চমক দিল রেল। প্রতি মাসে মাত্র ২০০০ টাকার বিনিময়ে স্টল দেওয়া যাবে স্টেশনে। এই বিজ্ঞপ্তি শুধুমাত্র শিয়ালদহ শাখার জন্য।
3
11
ইতিমধ্যেই, বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রেলের তরফে। সেখানে জানানো হয়েছে, যাঁরা আবেদন করতে ইচ্ছুক তাঁদের যাবতীয় নথি নিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।
4
11
সম্প্রতি, একাধিক স্টেশনে পরপর দোকান ভাঙা হয়েছে। অনেকেই রুটিরুজি হারিয়েছেন। কেউ বা অন্য জায়গায় দোকান করে ব্যবসা করছেন। তার মধ্যে সুখবর দিল রেল।
5
11
সাফ বলে দেওয়া হয়েছে, স্টেশন চত্বরে স্টল দিতে গেলে তা শুধুমাত্র রেলের অনুমোদিত স্টল হতে হবে। এই বিজ্ঞপ্তি মেনে স্টল দিতে নিশ্চিন্তে ব্যবসা করা যাবে।
6
11
তবে এই বিজ্ঞপ্তি শুধুমাত্র ‘এক স্টেশন এক পণ্য’ প্রকল্পের আওতায় স্টল বরাদ্দের জন্য। শিয়ালদহ ডিভিশনের ৩৪টি স্টেশনে এই স্টল দিতে হবে। সে কারণে জারি হয়েছে বিজ্ঞপ্তি।
7
11
এই স্টলের জন্য বিস্তারিত নিয়মাবলি www.er.indianrailways.gov.in-এ পাওয়া যাবে। আবেদন করতে হবে ২৮ আগস্টের মধ্যে।
8
11
কত ভাড়া লাগবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে। ৩০ দিনের ট্রায়ালের জন্য ২০০০ টাকা এবং ৯০ দিনের জন্য ৫০০০ (GST-সহ) ফি নির্ধারিত হয়েছে। তবে বিদ্যুতের বিল আলাদা।
9
11
কোন কোন স্টেশনের জন্য আবেদন করা যাবে? রেল জানিয়েছে, এই তালিকায় রয়েছে গোচরণ, কাঁকিনাড়া, দক্ষিণ দুর্গাপুর, বিনয় বাদল দীনেশ বাগ, মগরাহাট, মাঝেরগ্রাম, ভাসিলা, কালিকাপুর, বালি ঘাট, ইডেন গার্ডেনস, বাবুঘাট, গেদে, কালীনগরায়ণপুর জংশন, হবিবপুর, জগদ্দল, সূর্যপুর, বড়বাজার, পাতিপুকুর, বাসুলডাঙ্গা, নিউ ব্যারাকপুর, আগরপাড়া, প্রিন্সেপঘাট, ধপধপি, টিটাগড়, ফুলিয়া, কল্যাণী ঘোষপাড়া, দেউলা, চাঁদপাড়া, মধ্যমগ্রাম, গোপালনগর, জয়নগর মজিলপুর, নামখানা, টালা এবং কল্যাণী সীমান্ত।
10
11
আবেদনকারীরা ৩০ দিন বা ৯০ দিনের জন্য স্টল বরাদ্দের আবেদন করতে পারবেন। নির্দিষ্ট সময়ের জন্য স্টেশন চত্বরে স্টল চালানোর সুযোগ মিলবে।
11
11
আবেদনকারীদের স্টল ও প্রাথমিক পরিকাঠামোর ব্যবস্থা করবে রেল। নির্দিষ্ট স্টেশনের জন্য একাধিক আবেদন জমা পড়লে লটারির মাধ্যমে স্টল বরাদ্দ করা হবে।