অফিস যাওয়া হোক কিংবা বেড়াতে যাওয়া। রেলপথ ভারতের গণপরিবহণ মাধ্যমগুলির মধ্যে অন্যতম। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করেন।
2
13
দূরপাল্লার পাশাপাশি লোকাল ট্রেনও বহু মানুষের রুটি জোগানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মফস্বল থেকে শহরে আসার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই লোকাল ট্রেন।
3
13
তবে কোনও কোনও লোকাল ট্রেনের সফরও তিন বা চার ঘণ্টার হয়। যাঁরা এতটা দূরত্বে নিয়মিত পাড়ি দেন তাঁদের একটা ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়। সেটা হল শৌচাগার।
4
13
লোকাল ট্রেনে টয়লেটের সুবিধা না থাকা এবং যাত্রাপথে মোবাইল ফোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার মতো সমস্যা নিত্যযাত্রীদের কাছে অত্যন্ত সাধারণ বিষয়।
5
13
তবে এবার নিত্যযাত্রীদের জন্য সুখবর আসতে চলেছে। লোকাল ট্রেনেই এবার চালু করা হবে একাধিক উন্নত মানের পরিষেবা। মূলত, নিত্যযাত্রীদের অভিজ্ঞতাকে আরও সুখকর করতেই এই উদ্যোগ।
6
13
জানা গিয়েছে, শৌচাগার এবং মোবাইল ফোনের চার্জিং ব্যবস্থা সহ লোকাল ট্রেন আনতে চলেছে ভারতীয় রেল। শীঘ্রই, এই ট্রেন চালু হয়ে যাবে যাত্রীদের জন্য।
7
13
ভারতীয় রেল সূত্রে খবর, চলতি বছরের শেষেই এই বিশেষ লোকাল ট্রেনকে ট্র্যাকে দেখা যেতে পারে। ইতিমধ্যেই, পুরোদমে এর কাজ চলছে।
8
13
কী কী থাকছে এই নতুন ধরনের লোকাল ট্রেনে? নতুন করে তৈরি হওয়া এই বিশেষ লোকাল ট্রেনগুলোতে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।
9
13
এই লোকাল ট্রেনগুলিতে সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে যুক্ত করা হয়েছে শৌচাগার। প্রতিটি কোচে আধুনিক টয়লেটের ব্যবস্থা থাকছে। তিন-চার ঘণ্টার জার্নিতে টয়লেট না থাকার অসুবিধা এবার মিটবে।
10
13
রেল সূত্রে খবর, প্রতিটি শৌচাগারে উন্নত কমোড এবং আধুনিক বেসিন থাকবে। নিয়মিত পরিষ্কার করা হবে বলেও জানানো হয়েছে রেলের তরফে।
11
13
এখানেই শেষ নয়। এর পাশাপাশি, ফোনের চার্জিংয়ের ব্যবস্থাও থাকছে লোকাল ট্রেনে। ফলে, ব্যাটারি শেষ হওয়ার ভয় আর থাকছে না।
12
13
কোন শাখায় চলবে এই উন্নত মানের লোকাল ট্রেন? জানা গিয়েছে, পাটনা ডিভিশনে পরীক্ষামূলক ভাবে দু’জোড়া এই আধুনিক ট্রেন চালানো হবে।
13
13
এই পরীক্ষা সফল হলে এবং যাত্রীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেলে, আগামী দিনে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ রেলওয়ে জোন বা বিভাগেও এই ধরনের সর্বাধুনিক লোকাল ট্রেন পরিষেবা ধাপে ধাপে চালু করা হবে।