ত্বকের যত্নে এখন আবার ফিরে আসছে পুরনো ঘরোয়া উপাদান। আগে ঠাকুমা-দিদিমারা যে সব প্রাকৃতিক জিনিস ব্যবহার করতেন, এখন সেই উপাদানগুলিই আধুনিক বিউটি ও স্কিনকেয়ার দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠছে।
2
13
২০২৬ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা ভারতীয় বিউটি উপাদানের তালিকায় রয়েছে হলুদ, নিম, চন্দন, অ্যালোভেরা ও জাফরান। মানুষ এখন রাসায়নিকভিত্তিক প্রসাধনীর বদলে প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে বেশি আগ্রহী হয়ে উঠছেন।
3
13
সবচেয়ে জনপ্রিয় উপাদানগুলির মধ্যে রয়েছে হলুদ। ভারতীয় রান্নাঘরে প্রায় প্রতিদিন ব্যবহৃত এই মশলা শুধু খাবারের স্বাদই বাড়ায় না, ত্বকের জন্যও খুব উপকারী বলে মনে করা হয়।
4
13
হলুদের মধ্যে থাকা কারকিউমিন নামের উপাদান ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। ব্রণ, কালো দাগ বা রোদে পোড়াভাব কমাতেও অনেকেই হলুদের ফেসপ্যাক ব্যবহার করেন। বিয়ের আগে ‘গায়ে হলুদ’-এর রীতিও আসলে সৌন্দর্যচর্চারই অংশ। এখন অনেক নামী স্কিনকেয়ার ব্র্যান্ডও তাদের ক্রিম, ফেসওয়াশ ও সিরামে হলুদ ব্যবহার করছে।
5
13
এরপরেই রয়েছে নিম। ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি নিমের গুণের কথা। নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। বিশেষ করে যাঁদের ব্রণ বা তৈলাক্ত ত্বকের সমস্যা রয়েছে, তাঁদের কাছে নিম খুব জনপ্রিয়।
6
13
নিমপাতা বেটে ফেসপ্যাক বানানো থেকে শুরু করে নিমযুক্ত ফেসওয়াশ, সবই এখন বাজারে বেশ চাহিদাসম্পন্ন।
7
13
চন্দনও আবার নতুন করে জনপ্রিয় হয়ে উঠেছে। চন্দনের ঠান্ডা অনুভূতি ত্বককে আরাম দেয়।
8
13
গরমে রোদে পোড়া বা জ্বালাভাব কমাতে অনেকে চন্দনের প্যাক ব্যবহার করেন। এছাড়া চন্দনের সুন্দর গন্ধ মনকেও সতেজ রাখে। তাই স্পা ও প্রিমিয়াম বিউটি প্রোডাক্টেও এখন চন্দনের ব্যবহার বাড়ছে।
9
13
অ্যালোভেরা এখন প্রায় সব ধরনের স্কিনকেয়ার পণ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এই গাছের জেল ত্বককে আর্দ্র রাখে এবং শুষ্কতা কমাতে সাহায্য করে।
10
13
রোদে পোড়া ত্বক ঠান্ডা করতেও অ্যালোভেরা খুব কার্যকর বলে ধরা হয়। শুধু ত্বক নয়, চুলের যত্নেও অ্যালোভেরা ব্যবহার করছেন অনেকেই।
11
13
সবশেষে রয়েছে জাফরান। দামি হলেও জাফরানকে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য খুব ভাল বলে মনে করা হয়।
12
13
অনেকেই মনে করেন, নিয়মিত ব্যবহার করলে ত্বকের দাগছোপ ও পিগমেন্টেশন কমতে পারে। তাই প্রিমিয়াম স্কিনকেয়ার পণ্যে জাফরানের ব্যবহার বাড়ছে।
13
13
তবে বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক উপাদান হলেও সবকিছু সকলের ত্বকে মানাবে এমন নয়। তাই নতুন কিছু ব্যবহার করার আগে হাতে বা কানের পিছনে সামান্য লাগিয়ে পরীক্ষা করে নেওয়া শ্রেয়।