চলতি ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট দল বর্তমানে ওভালে রয়েছে। বৃহস্পতিবার থেকে ওভাল টেস্ট শুরু হয়েছে।
2
6
পাঁচ ম্যাচের সিরিজের শেষ টেস্ট ম্যাচটি ৩১ জুলাই থেকে কেনিংটন ওভালে খেলা হবে। এই টেস্ট ম্যাচ জিতে সিরিজ ড্র করার সুযোগ রয়েছে ভারতের কাছে।
3
6
ম্যাঞ্চেস্টার এবং ওভাল টেস্টের মাঝে বেশিদিন সময় ছিল না। কিন্তু এই টেস্ট ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সিরিজে সমতা ফেরাতে হলে এই টেস্ট ভারতকে জিততেই হবে নয়তো ইংল্যান্ড জিতে যাবে সিরিজ।
4
6
কিন্তু ইংল্যান্ড এই টেস্ট হারলেও একটা লাভ থেকে যাচ্ছে তাদের কাছে। সেটা একটু হলেও ভারতের কাছে দুঃখের কারণ।
5
6
ওভাল টেস্টের মধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভারত এই টেস্ট জিতলে সিরিজ তো ড্র হবে। সেক্ষেত্রে ট্রফি থাকবে কার কাছে?
6
6
জেনে নেওয়া যাক আইসিসির নিয়ম। ক্রিকেটের নিয়ামক সংস্থার নিয়ম অনুযায়ী, সিরিজ ড্র হলে সেই দলের কাছে ট্রফি থাকবে যারা আগের সিরিজে ট্রফি জিতেছিল। কিন্তু ২০২১-২২ সালের সফরেও ড্র হয়েছিল ভারত-ইংল্যান্ড সিরিজ।