অফিস যাওয়া নেই, বসের বকাও নেই, এদিকে মাস শেষে টাকাই টাকা...! বাড়ি বসে এই ৮ কাজেই হবে দেদার উপার্জন
নিজস্ব সংবাদদাতা
৪ জুলাই ২০২৬ ১৫ : ২৯
শেয়ার করুন
1
10
চাকরির পাশাপাশি অতিরিক্ত উপার্জন করতে চান? কিংবা রোজ রোজ অফিস যাওয়ার ঝক্কি, বসের বকাঝকা উপেক্ষা করে নিজের মতো শান্তিতে বাড়ি বসে কাজ করে উপার্জন করতে চান? ২০২৬ সালে দাঁড়িয়ে সেটা কিন্তু সম্ভব। ছবি- সংগৃহীত
2
10
বাড়ি বসে এই ৮ কাজ করলে দেদার আয় করতে পারবেন। এদিকে নিজের বস হবেন নিজেই। তালিকায় থাকবে কী কী কাজ? জেনে নিন। ছবি- সংগৃহীত
3
10
ফ্রিল্যান্স কোনও কাজ করতে পারেন। বর্তমান সময়ে কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং, ওয়েবসাইট বানানো, ট্রান্সলেশন, প্রুফ রিডিং, ইত্যাদির মতো একাধিক কাজের চাহিদা বাড়ছে, এবং এগুলো সবই অনলাইনে, বাড়ি বসে কাজ করা যায়। ছবি- সংগৃহীত
4
10
বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের জন্য ভিডিও বানাতে পারেন। সেটা কোনও বিজ্ঞাপনের কাজ হতে পারে, কিংবা ব্র্যান্ডের স্পন্সরশিপ বা মার্কেটিং, প্রোডাক্ট প্রমোশনের কাজ। ছবি- সংগৃহীত
5
10
নিজের কোনও ব্লগ বা ওয়েবসাইট শুরু করতে পারেন। সেখানে বিভিন্ন বিষয়ে লিখতে পারেন। তারপর পরিচিতি তৈরি হলে সেটাকে মনিটাইজ করুন, বিজ্ঞাপন পেলে সেগুলোও নিতে পারেন। ছবি- সংগৃহীত
6
10
অনলাইনে টিউশন পড়াতে পারেন। লাইভ ক্লাসে বিভিন্ন বিষয়ে পড়াতে পারেন ছাত্রদের। আর এখন তো এমন একাধিক অ্যাপও আছে। ছবি- সংগৃহীত
7
10
সমাজমাধ্যমে যদি আপনার কন্টেন্টের দর্শক থাকে, তাহলে সেখানেও লেখালিখি করতে পারেন, ভিডিও পোস্ট করতে পারেন। মোদ্দাকথা কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ঝুঁকতে পারেন। পরিচিত তৈরি হয়ে গেলে যেমন পেইড প্রমোশন করতে পারবেন, সেখান থেকে উপার্জন হবে, তেমনই সমাজমাধ্যমে থেকেও টাকা পাবেন।ছবি- সংগৃহীত
8
10
অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতে পারেন। বই, জামাকাপড় থেকে শুরু করে কসমেটিকস, গয়না, হাতে বানানো কোনও জিনিস, ইত্যাদি অনলাইনে বিক্রি করত পারেন। ছবি- সংগৃহীত
9
10
অনলাইন সার্ভের কাজ করতে পারেন। এছাড়া ডেটা এন্ট্রি, ছবির লেবেলিং, ওয়েবসাইট টেস্টিং, ইত্যাদি কাজ করেও উপার্জন করতে পারেন। ছবি- সংগৃহীত
10
10
অ্যাফিলিয়েট মার্কেটিং করেও উপার্জন করা সম্ভব। বই, ইলেকট্রনিক্স, জামাকাপড়, ইত্যাদি জিনিসের মার্কেটিং করতে পারেন।ছবি- সংগৃহীত