জেলায় জেলায় তাপমাত্রার পারদ পতন। নিম্নচাপের কাঁটা সরতেই হালকা শীতের শিরশিরানি বাংলায়। যদিও ভরপুর শীতের আমেজ এখন টের পাওয়া যাবে না। আগামী সাতদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া?
2
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের কোনও জেলাতেই আবহাওয়ার কোনও সতর্কতা নেই। তবে শীতের আমেজ বাড়তে পারে চলতি সপ্তাহেই।
3
7
গতকাল রাত থেকেই বাংলাজুড়ে রাতের তাপমাত্রা একধাক্কায় কমেছে। আগামী দু'দিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে।
4
7
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তারপর রাতের তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না।
5
7
পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা ফের ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এর পরবর্তী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রায় আর বদল হবে না।
6
7
উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। কমতে পারে দৃশ্যমানতাও। তবে কোনও সতর্কতা জারি নেই।
7
7
আপাতত বাংলার কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই শীতের ব্যাটিং শুরু হতে চলেছে রাজ্যজুড়ে। দিনের বেলায় মনোরম আবহাওয়া থাকবে।