গত কয়েকদিন দুর্যোগের কারণে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত হয়। জলমগ্ন হয় বেশ কিছু এলাকা। দুর্যোগের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরেও হাওয়া অফিসের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
3
8
তবে এবার সুখবর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলার উপর থেকে নিম্নচাপ সরে গিয়েছে। তাই আপাতত নতুন করে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।
4
8
সপ্তাহের শুরুতে সোমবার সকাল থেকেই রোদের দেখা মিলেছে। তবে এখনও আকাশ মেঘাচ্ছন্ন।সোমবার সকালের সর্বশেষ বুলেটিনে হাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে। বেলা বাড়তেই আকাশ আরও মেঘাচ্ছন্ন হবে।
5
8
তবে পূর্বাভাসে বৃষ্টির কথা জানানো হয়নি। আকাশে মেঘ থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
6
8
কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি।
7
8
কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের কোনও জেলার জন্যই আজ বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি।
8
8
তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে এখনও চলবে বৃষ্টি। হিমালয়ের পাদদেশ অঞ্চলে বৃষ্টিপাত হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সিকিম ও তার পার্শ্ববর্তী এলাকায়। উত্তরের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও।