তীব্র, ভ্যাপসা গরম। হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। চাতকের মতো অপেক্ষা বৃষ্টির।
2
7
এই মুহূর্তে স্বস্তি একমাত্র হাওয়া অফিসের পূর্বাভাসে। কারণ রবির সকাল থেকেই, কলকাতা-সহ জেলায় জেলায়, রোদের তেজ নেই।
মেঘলা আবহাওয়া। যদিও তাতে ভ্যাপসা গরম বেড়েছে কিছুটা। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, রবিতেই স্বস্তি।
3
7
বৃষ্টি নামার সম্ভাবনার জেলায় জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় খাস কলকাতা বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
4
7
এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা ২৯ ডিগ্রি। যা শনিবার অর্থাৎ গতকালের চেয়ে বেশকিছুটা বেশি। বেশি স্বাভাবিকের চেয়েও।
5
7
অন্যদিকে উত্তরের জেলাগুলিতে রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। আলিপুরদুয়ার, কোচবিহারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।
6
7
বৃষ্টি হতে পারে ৭ থেকে ২০ সেমি পর্যন্ত। উত্তরের প্রায় সব জেলাতেই ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
7
7
অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাস, মাসের শেষ তিনদিন বিরাট দুর্যোগ বঙ্গে। দক্ষিণ বঙ্গের সব জেলায় তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা।