সাগরে নিম্নচাপ এলাকা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এলাকা ঝুঁকে রয়েছে দক্ষিণের দিকে। ওড়িশা এবং বাংলা উপকূলের দিকে ক্রমে তা নিম্নচাপে পরিণত হয়ে এগিয়ে আসার সম্ভাবনা।
2
8
আজই সাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগর ও দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে।
হাওয়া অফিস, আগামী ৭ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়, হলুদ সতর্কতা জারি করেছে। এই জেলাগুলিতে ঝড়-বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা, হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে। রবিবা-সোমবারর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি।
5
8
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।
6
8
সোমবার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।
7
8
শুক্রবার সকালে হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, দুই চব্বিশ পরগণায়, আগামী কয়েকঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি-বজ্রপাতের সতর্কতা।
8
8
কলকাতায় দিনভর মেঘলা আকাশ থকাআর সম্ভাবনা। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৬ ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৭ ডিগ্রির আশেপাশে।