গত সপ্তাহে টানা বৃষ্টি আর হাওয়ার কারণে গরম থেকে স্বস্তি পেয়েছিল বঙ্গবাসী। কিন্তু সেই স্বস্তি আর বেশিদিন থাকবে না বলেই জানা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে ফের তাপমাত্রা বাড়বে রাজ্যে।
2
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে আবার বাড়বে গরম। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। তবে বর্তমানে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম।
3
7
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪-৫ দিনের মধ্যে তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বাঁকুড়া, পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছোঁয়ার সম্ভাবনা রয়েছে।
4
7
তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
5
7
দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে শুক্রবার আকাশ মেঘলা থাকবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। রবিবারও দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।
6
7
দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহ বা সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গে। দিনের তাপমাত্রা বাড়লেও রাতের বেলা মনোরম আবহাওয়া থাকবে।
7
7
মঙ্গলবার শহর কলকাতার তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯১% থেকে ৪৫%-র মধ্যে।