একটানা বৃষ্টি এবং ঝড় গরমের হাত থেকে রেহাই দিয়েছিল রাজ্যবাসীকে। কিন্তু গত কয়েকদিনে তাপমাত্রা ক্রমশ বাড়ছিল। গরমে হাসফাঁস করতে শুরু করেছিল রাজ্যবাসী।
2
7
বঙ্গে কবে বর্ষা ঢুকবে তা এখনও জানা নেই। তবে আগামী ২৬ মে কেরলে মৌসুমী বায়ুর প্রবেশের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় আন্দামানে ঢুকছে বর্ষা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বর্ষণের পূর্বাভাস।
3
7
তবে খানিকটা স্বস্তি পেতে পারেন রাজ্যের কয়েকটা জেলার মানুষ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকঘণ্টায় রাজ্যের কয়েকটি জেলায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড় বইতে পারে। এমনকি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
4
7
হাওয়া অফিস জানিয়েছে, আগীমী দু’ থেকে তিন ঘণ্টায় পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হাওয়ার বেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা।
5
7
পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হাওয়ার বেগ হতে পারে ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা। দুই জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে।
6
7
উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারের কিছু অংশে আগামী দুই-তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়ার বেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা।
7
7
শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলিসিয়াস (স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি)। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ।