পুজোর আর ১৫ দিনও বাকি নেই। ঢাকে কাঠি পড়ে গিয়েছে। পাশাপাশি, বাংলা থেকে বর্ষা বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে। সে কথা ইতিমধ্যেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
2
7
তবে বিদায়বেলায় এখনও সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। দক্ষিণে নয় বরং উত্তরবঙ্গেই তা সক্রিয়। বর্তমানে একটি নিম্নচাপ অক্ষরেখাও সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় উত্তর-পূর্ব বিহার থেকে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত।
3
7
পাশাপাশি, সিকিম ও তার পার্শ্ববর্তী এলাকার উপর সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিমি উচ্চতায় একটি ঘূর্ণাবর্তের অবস্থানও লক্ষ্য করা গিয়েছে। তবে তার জেরে আগামী ২-৩ দিন গোটা বাংলা জুড়েই চলবে বৃষ্টি।
4
7
মূলত উত্তরবঙ্গেও সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। যার প্রভাবে উত্তরবঙ্গের একাধিক জেলায় গতকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও দেখা গিয়েছে। একইভাবে দক্ষিণবঙ্গেও এর জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে রবিবার।
5
7
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার সকালে উত্তর এবং দক্ষিণের কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জানানো হয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে। হাওার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি। এ ছাড়া, কালিম্পং জেলার কিছু জায়গাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে।
6
7
দক্ষিণবঙ্গের জন্যেও আজ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল আগামীকাল সকাল সাড়ে ৮টার পর্যন্ত পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। জানিয়েছে, আজ সকালে দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলায় কিছু অংশে দমকা হাওয়ার সঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিমি হতে পারে। তবে বিকেল থেকে ঝড়বৃষ্টির কোনও সতকর্তা জারি করেনি হাওয়া অফিস।
7
7
অন্যদিকে, কলকাতায় আজ দিনভর আকাশ অংশত মেঘলা থাকবে বলেই পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৭ ডিগ্রির কাছাকাছি। রবিবার কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৩ এবং ২৬.৮ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। গতকাল দিনভোর ১.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।