বঙ্গোপোসাগর বিরাজমান নিম্নচাপ অঞ্চলটি শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এ জন্য রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে শহরজুড়ে। সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলেও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবারও আবহাওয়ার কোনও হেরফের হবে না। বঙ্গোপসাগরের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। রয়েছে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। একই ভাবে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে।
2
8
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার সারাদিনই মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। সঙ্গে থেকে থেকেই চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। হালকা থেকে মাঝারি পরিমাণের বৃষ্টি হতে পারে।
3
8
গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.৬ ডিগ্রি সেলসিয়াস কম। অন্য দিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার, ২০ জুলাইও শহরের তাপমাত্রা বিশেষ হেরফের হবে না বলে পূর্বাভাস হাওয়া অফিসের। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯০ শতাংশের বেশি। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।
4
8
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা রাঁচি ও দিঘার উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল, তারও শক্তিক্ষয় হয়েছে। সেটি এখন একটি ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এর জন্যই আজ দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5
8
তবে, মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।। ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
6
8
তবে আজ উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ হবে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত।
7
8
তবে, উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে আবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম হতে পারে। প্রবল বর্ষণের কারণে নদীর জলস্তর বেড়ে গিয়ে বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে।
8
8
রয়েছে প্লাবনের আশঙ্কাও। সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ভূমিধসেরও।