গত সপ্তাহের শেষ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি। তীব্র দাবদাহে অস্বস্তি বাড়ছে আমজনতার। সোমবার সকাল থেকেও গরমের পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
2
5
শহর কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা এবং উপকূলবর্তী এলাকাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, তীব্র গরমের মধ্যেই কিছুটা হলেও স্বস্তি পাবে বঙ্গবাসী। চলতি সপ্তাহেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।
3
5
১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গে আগামী দু’দিন তাপমাত্রা প্রায় একইরকম থাকবে। নতুন করে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টির কারণে সামান্য পতন হতে পারে তাপমাত্রার। গুমোট আবহাওয়ার কারণে রাতের দিকে তাপমাত্রাজনিত অস্বস্তি বজায় থাকবে।
4
5
বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বিকেল থেকে রাতের দিকে কয়েক জায়গায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে।
5
5
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে।