আগামী শনিবার উত্তরবঙ্গের মোট চার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহান্তে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। তবে আগামী চার-পাঁচ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
3
6
দক্ষিণবঙ্গেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানা গিয়েছে। আগামী দু’দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা।
4
6
সকালের দিকে গরম পড়লেও সূর্যাস্তে পর তাপমাত্রার সামান্য পতন ঘটবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী কয়েকদিন মনোরম আবহাওয়া থাকলে সপ্তাহান্তে ফের বাড়তে পারে তাপমাত্রা। রাতের দিকেও গরম পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
5
6
মঙ্গলবার কলকাতায় সামান্য কমেছে তাপমাত্রা। তবে তা এখনও স্বাভাবিকের ওপরে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের ৩২ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
6
6
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েক দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। উত্তরবঙ্গে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে সামান্য কমতে পারে তাপমাত্রা। বাকি আকাশ পরিষ্কার থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।