শীত এবারের মতো ঝোড়ো ব্যাটিং আর চালাবে না, বোঝা গিয়েছিল আগেই। কলকাতা-সহ রাজ্যের জেলায় জেলায় পারদ পতনের বদলে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। ফেব্রুয়ারির একেবারে প্রথমদিনেও, কিছুটা বাড়ল তাপমাত্রা।
2
6
রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার, মালদা, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় এক-দুটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা এবং কোথাও কোথাও ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে।
3
6
রাজ্যের অন্যান্য অংশে আজ সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের এক-দুটি স্থানে তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমেছে।
4
6
উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থেকে উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। দক্ষিণবঙ্গের এক-দুটি স্থানে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি থাকলেও রাজ্যের বাকি অংশে তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকের কাছাকাছি।
5
6
এদিন দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কল্যাণীতে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতল এলাকায় পুন্ডিবাড়ি, কোচবিহার ও জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পাহাড়ি অঞ্চলে দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে ৪ ডিগ্রি সেলসিয়াসে।
6
6
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের দুই জেলা, দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।