শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা করেছিল। একেবারে ভোর থেকেই আভাস ছিল, বৃষ্টি নামার। হয়েছেও তাই। সকাল থেকেই বৃষ্টি মুষলধারে। সঙ্গেই মুহুর্মুহু মেঘের গর্জন।
4
9
শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হলুদ-কমলা সতর্কতা। দুই বর্ধমান, বীরভূম, নদীয়ায় জারি কমলা সতর্কতা।
5
9
তবে এই স্বস্তির রেশ কেবল শুক্রবারেই সীমিত নয়। হাওয়া অফিস জানিয়েছে, উইকএন্ডে, অর্থাৎ শনি-রবিবার দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট।
6
9
আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
7
9
শুক্রবার থেকে আগামী রবিবার পর্যন্ত হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঘণ্টায় ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।
8
9
একইসঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি সতর্কতা উত্তরের জেলাগুলির জন্য। শুক্রবার উত্তরের আলিপুর দুয়ার এবং জলপাইগুড়িতে কমলা সতর্কতা জারি, বাকি সব জেলায় জারি হলুদ সতর্কতা।
9
9
রবিবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে জারি লাল সতর্কতা। উত্তরের বাকি সব জেলায় জারি কমলা সতর্কতা।