একে বর্ষাকাল। তাতে সঙ্গী ঘূর্ণাবর্ত, সক্রিয় মৌসুমি অক্ষরেখা। আর মিলিত প্রতিফিলন হিসেবে, বঙ্গে দুর্যোগ। হাওয়া অফিস আগেই জানিয়েছে, কেবল শুক্র-শনি নয়, দুর্ভোগ চলবে আগামী কয়েকদিন।
2
10
দক্ষিণের জেলাগুলিতে ১৪ তারিখ পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত সতর্কতা। অন্যদিকে উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, ১৬ তারিখ পর্যন্ত। টানা দুর্যোগ পাহাড়ে।
3
10
কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় ১৪ তারিখ পর্যন্ত জারি হলুদ সতর্কতা।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে শুক্রবার জারি কমলা সতর্কতা। ভারী থেকে অতিভারী বৃষ্টি সতর্কতা এই চার জেলায়।
4
10
তার মাঝেই শুক্রবার সকালে, আগামী কয়েকঘণ্টায় কোন জেলার পরিস্থিতি কেমন থাকবে, জানাল হাওয়া অফিস।
5
10
সকাল ৭টা ৩৫-এর আপডেটে হাওয়া অফিস জানায়, আগামী কয়েকঘণ্টায় কলকাতা, দুই পরগনা, হাওড়া, হুগলি, পুর্ব বর্ধমান, নদিয়ার বেশকিছু অংশে বজ্রপাত-দমকা বাতাস এবং ভারী বৃষ্টি সতর্কতা। জানা গিয়েছে, প্রবল বৃষ্টিতে শহর কলকাতায়, গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।
6
10
হতাহতের কোন খবর নেই। কলকাতা পুলিশ,কেএমডি আধিকারিকরা ঘটনাস্থলে যান। পাশাপাশি কলকাতা পুরসভা গাছ কাটার মেশিন নিয়ে পৌঁছে গিয়েছে। দ্রুত গতিতে গাছ সরানোর চেষ্টা করা হচ্ছে। ছোট একটি গাড়ি আটকে পড়ে রাস্তায়। ওই গাড়ির উপরেই গাছ ভেঙে পড়ে।