এপ্রিলের শুরু থেকেই তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী। বিশেষ করে বাংলা নববর্ষের পর থেকে রাজ্যে আরও বেড়েছে তাপমাত্রা। চলতি সপ্তাহে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী জেলায় মেঘলা আকাশের দেখা মিললেও বৃষ্টি হয়নি একেবারেই।
2
6
তবে রবিবার বিকেল থেকে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দিনভর তাপমাত্রাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়েছে।
3
6
আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
4
6
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5
6
পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান জেলায় দিনের বেলা গরম বাড়বে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রা বাড়বে। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে।
6
6
এদিন উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।