সোমবার রাতে ব্যাপক ঝড়-বৃষ্টির পর মঙ্গলবার সকালে একলাফে কমল শহরের তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার বিকেলেও কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
2
6
এদিন সকালে শহরে তীব্র রোদ দেখা গিয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর।
3
6
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বিকেলে কালো মেঘে ঢেকে যাবে কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ। সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
4
6
মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে প্রায় ২.৫ ডিগ্রি কমেছে সর্বনিম্ন তাপমাত্রা।
5
6
আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনার বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
6
6
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এর সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।