নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। তার জেরে উত্তর থেকে দক্ষিণ, বঙ্গের জেলায় জেলায় বৃষ্টি।
2
8
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সাগরে আরও শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। যার জেরে শুক্রেও বৃষ্টি সতর্কতা জেলায় জেলায়।
3
8
বৃহস্পতির তুলনায় শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা। হাওয়া অফিস আগেই জানিয়েছে, এর জেরে আগামী ২০ তারিখ পর্যন্ত দুর্ভোগ চলবে দুই বঙ্গের জেলায় জেলায়।
4
8
শুক্রবার সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা। দিনভর দফায় দফায় বৃষ্টি সতর্কতা।
5
8
অন্যদিকে সকাল সাড়ে সাতটার আপডেট অনুযায়ী পূর্ব মেদিনীপুরের কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাত, বৃষ্টি এবং দমকা বাতাসের সম্ভাবনা।
6
8
অন্যদিকে সকাল ৭টা ৫৮এর আপডেট অনুযায়ী দুই চব্বিশ পরগনা, পুরুলিয়া, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টি সতর্কতা। সঙ্গেই দমকা বাতাস, বজ্রপাতের সতর্কবার্তা হাওয়া অফিসের।
7
8
শুক্রবার কলকাতা, হাওড়া, হুগিলি, দুই পরগনা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে জারি হলুদ সতর্কতা।