বিদায়লগ্নে মরণকামড় বসিয়েছে শীত। রাজ্যজুড়ে কমেছে তাপমাত্রা। শনিবার সকালে তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে শহর কলকাতা সহ জেলায় জেলায়। ঠান্ডা আর কতদিন অনুভূত হবে, জানাল হাওয়া অফিস।
2
6
রাজ্যজুড়ে মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। উপ-হিমালয়ান পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও দার্জিলিং জেলায় এক–দুটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে।
3
6
পশ্চিম বর্ধমান জেলার কিছু কিছু এলাকায় ঠান্ডা বাতাস বইতে দেখা গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনও শহর কলকাতা–সহ রাজ্যজুড়ে থাকবে ঠান্ডার আমেজ। আগামী দু’দিনের মধ্যেই ১৪ ডিগ্রির কাছাকাছি নামতে পারে পারদ।
4
6
আজ শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এক–দুটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। অন্যদিকে, উপ-হিমালয়ান পশ্চিমবঙ্গের এক–দুটি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
5
6
শনিবার দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কল্যাণীতে ১০ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলে পিন্ডিবাড়ি ও মাঝিয়ানে সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৪.২ ডিগ্রি সেলসিয়াসে।
6
6
রবিবার ৮ ফেব্রুয়ারি আরও একটি ঝঞ্ঝা আসতে চলেছে। উত্তর–পূর্ব অসমে ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ–পূর্ব আরব সাগর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। লাক্ষাদ্বীপ এবং কেরল উপকূলের মাঝে এর অবস্থান।