নাজেহাল করা গরম। বৃষ্টির অপেক্ষায় হাপিত্যেশ বঙ্গবাসীর। সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস বলছে, আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবহাওয়ার ভোলবদল হতে পারে।
2
6
কেন এই হঠাৎ পরিবর্তন? পূর্ব বিহারের ওপর এই মুহূর্তে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে হু হু করে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গের স্থলভাগে। আর এই জলীয় বাষ্পের জেরেই তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। যা কালবৈশাখীর আদর্শ পরিবেশ তৈরি করছে।
3
6
কেমন থাকবে কলকাতার আবহাওয়া? রবিবার সামান্য মেঘলা থাকলেও গরম কমেনি, বরং আর্দ্রতার কারণে অস্বস্তি ছিল। তবে আজ থেকে কলকাতার আবহাওয়ায় বদল ঘটতে পারে বলেই পূর্বাভাস। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে মহানগরে। আগামী শনিবার পর্যন্ত দফায় দফায় ভিজতে পারে তিলোত্তমা। বৃষ্টির জেরে পারদ বেশ কয়েক ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে।
4
6
দক্ষিণবঙ্গের আবহাওয়া: শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আজ থেকেই শুরু হতে পারে ঝড়-বৃষ্টি। নদিয়া, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোন কোনও জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সেই সঙ্গে ৫০-৬০ কিমি ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে।
5
6
উত্তরবঙ্গের আবহাওয়া: বেলা বাড়তেই দার্জিলিং, আলিপুরদুয়ার জলপাইগুড়ি, কোচবিহারে ভারী থেকে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টিতে ভিজবে দুই দিনাজপুরও। মালদহের কয়েকটি জায়গায় বৃষ্টি হবে। সেই সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে।
6
6
কবে কাটবে গরমের দাপট? হাওয়া অফিসের পূর্বাভাস অবুসারে, ২৮ এপ্রিল থেকে ১ মে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি হবে। ২ মে শনিবার সপ্তাহের শেষ দিনটিতেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির দাপট বজায় থাকবে। ঝড়-বৃষ্টির জেরে সপ্তাহান্তে তাপমাত্রা এক ধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।