আরও চড়ল তাপমাত্রার পারদ। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে চড়া রোদে গলদঘর্ম দশা কলকাতা সহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহের মাঝামাঝি সময়েই আরও বাড়বে পারদ।
2
8
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। এদিনও শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
3
8
আজ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা কল্যাণীতে, ১৩ ডিগ্রি সেলসিয়াস।
4
8
চলতি সপ্তাহেই তাপমাত্রার পারদ আরও চড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের হবে না।
5
8
এরপরের তিনদিনে সব জেলায় রাতের তাপমাত্রা একধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। অর্থাৎ চলতি সপ্তাহের শেষেই শীতের আমেজ উধাও হবে দক্ষিণবঙ্গ থেকে।
6
8
অন্যদিকে আগামী সাতদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। এখনও হালকা শীতের আমেজ অনুভূত হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
7
8
শীত বিদায়ের পর্বে থাকলেও, কুয়াশার দাপট এখনও জারি রয়েছে জেলায় জেলায়। একাধিক জেলায় কুয়াশার সতর্কতাও জারি রয়েছে।
8
8
এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে এবং দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গা হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।