ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই দিনের বেলায় শীতের আমেজ গায়েব কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহেই আরও গরম অনুভূত হতে পারে। জেলায় জেলায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
2
7
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
3
7
আজ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা কল্যাণীতে, ১১ ডিগ্রি সেলসিয়াস।
4
7
আগামী সাতদিনে বাংলার কোথাও আবহাওয়ার কোনও সতর্কতা নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। কুয়াশার দাপট ধীরে ধীরে কমবে সব জেলায়।
5
7
হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু'দিনে বাংলার সব জেলায় রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তার পরের চারদিনে রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না।
6
7
আগামী দু'দিনে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে দু'-একটি জায়াগায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে থাকবে।
7
7
আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা নেই। গত সপ্তাহ থেকেই কুয়াশার দাপট কমতে শুরু করেছিল দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহেই গরমে অস্বস্তি শুরু হবে দক্ষিণবঙ্গে।