শীত পড়তেই ঘরে ঘরে গিজার চালানোর ধুম পড়ে যায়। গরম জলে স্নানের আরাম তো মেলে, কিন্তু তার সঙ্গেই অনেকের মনে একটা প্রশ্ন ঘুরপাক খায়- রোজ গিজার চালালে মাস শেষে ইলেকট্রিক বিল কতটা বাড়বে?
2
10
বিদ্যুৎ কতটা পুড়ল, তা মাপা হয় ইউনিটে। বাড়িতে সাধারণত যে স্টোরেজ গিজার থাকে, সেগুলো ২০০০ ওয়াট বা ২ কিলোওয়াটের হয়। আবার ইনস্ট্যান্ট গিজারগুলো অনেক সময় ৩০০০ ওয়াট বা ৩ কিলোওয়াটের হতে পারে।ধরা যাক, আপনার বাড়িতে ২ কিলোওয়াটের গিজার আছে আর রোজ জল গরম করতে গড়ে আধঘণ্টা করে চলে।
3
10
হিসাবটা এমন দাঁড়ায়- রোজের খরচ: ২ কিলোওয়াট × ০.৫ ঘণ্টা = ১ ইউনিট। মাসের খরচ (৩০ দিনে): ১ ইউনিট × ৩০ দিন = ৩০ ইউনিট।
4
10
পশ্চিমবঙ্গসহ দেশের নানা জায়গায় স্ল্যাব অনুযায়ী প্রতি ইউনিট বিদ্যুতের দাম সাধারণত ৭ থেকে ৯ টাকার মধ্যে থাকে। ইউনিট প্রতি গড়ে ৮ টাকা ধরলে ৩০ ইউনিটে মাসে বাড়তি খরচ পড়ে প্রায় ২৪০ টাকা।
5
10
আজকালকার বেশিরভাগ স্টোরেজ গিজারে ‘অটো কাট-অফ’ বা থার্মোস্ট্যাট থাকে। ট্যাঙ্কের জল ঠিকঠাক গরম হয়ে গেলে গিজার নিজে থেকেই কারেন্ট টানা বন্ধ করে দেয়। তাই আপনি আধঘণ্টা সুইচ অন রাখলেও আসল হিটিং কয়েল হয়তো ১৫-২০ মিনিটই চলে। ফলে বাস্তবে বিল ওই হিসাবের চেয়ে একটু কমই আসতে পারে।
6
10
রোজকার কয়েকটা অভ্যাস বদলালেই গিজারের বিদ্যুৎ খরচ ৩০ থেকে ৪০ শতাংশ কমিয়ে ফেলা যায়। তাপমাত্রা ৫০ ডিগ্রি -৫৫ ডিগ্রি সেলসিয়াসে রাখুন। খুব বেশি গরম (যেমন ৭০ ডিগ্রি সেলসিয়াস) করলে বিদ্যুৎ বেশি পোড়ে, আর পরে ঠান্ডা জল মিশিয়ে ব্যবহার করতে হয়। স্নানের জন্য ৫০ ডিগ্রি-৫৫ ডিগ্রি সেলসিয়াসই ঠিকঠাক।
7
10
সারাদিন সুইচ অন রাখবেন না। অনেকেই সারাদিন গিজার চালু রাখেন। জল ঠান্ডা হলেই গিজার আপনাআপনি চালু হয়ে কারেন্ট পোড়ায়। বরং স্নানের ১০-১৫ মিনিট আগে সুইচ অন করুন, কাজ হয়ে গেলে বন্ধ করে দিন।
8
10
৫-স্টার রেটিং দেখে কিনুন। নতুন গিজার কিনলে ‘বিইই’ ৫-স্টার দেখে কেনা ভালো। এর ভেতরের ইনসুলেশন ভালো হওয়ায় জল অনেকক্ষণ গরম থাকে।
9
10
মাপমতো গিজার নিন। বাড়িতে ২-৩ জন থাকলে ১৫ লিটারের গিজারই যথেষ্ট। অযথা ২৫ বা ৩৫ লিটারের বড় গিজার নিলে বেশি জল গরম করতে বাড়তি খরচ হয়।
10
10
মাঝেমধ্যে সার্ভিসিং করান। জলের আয়রন বা খনিজ জমে গিজারের ভেতরে আস্তরণ পড়ে গেলে জল গরম হতে সময় বেশি লাগে, বিলও বাড়ে। তাই প্রতি দু’বছর অন্তর একবার সার্ভিসিং করিয়ে নেওয়া ভালো।