মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকারের অন্যতম প্রকল্প হল অন্নপূর্ণা যোজনা। অন্যদিকে বেকার যুবক-যুবতীদের আর্থিক সাহায্য করতে চালু হবে ভরসা স্কিম। ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
2
6
প্রশ্ন হল অন্নপূর্ণা যোজনা প্রকল্পের ৩ হাজার টাকা পাওয়ার পাশাপাশি কি ভরসা স্কিমের টাকাও মিলবে? যার উত্তর স্পষ্ট করে বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
3
6
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভরসা স্কিমে স্নাতক উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা মাসে ২,০০০ টাকা এবং দ্বাদশ উত্তীর্ণরা নন এমন যুবক-যুবতীরা মাসে ১,৫০০ টাকা করে পাবেন। সরকারি ভোকেশনাল কোর্স এবং আইটিআই ডিপ্লোমাধারীরাও এই প্রকল্পের আওতায় থাকবেন। ২১ থেকে ৪৫ বছর বয়সিরা এই সুবিধার জন্য বিবেচিত হবেন।
4
6
শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে টাকা দেওয়া শুরু হবে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তবে ভোটের আগে স্নাতকদের ৩,০০০ এবং স্নাতক নন এমন ব্যক্তিদের ২,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি রাজ্যের কোষাগারের আর্থিক অবস্থার কারণে আপাতত কার্যকর হচ্ছে না। ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে স্নাতকদের ৩,০০০ এবং বাকিদের ২,০০০ টাকা দেওয়ার কথা জানানো হয়েছে।
5
6
অন্নপূর্ণা যোজনা ও ভরসা স্কিমের সুবিধা একসঙ্গে পাওয়া যাবে কি না, তা নিয়ে কী বলেছেন মুখ্যমন্ত্রী? দু'টি প্রকল্পের টাকা একসঙ্গে দেওয়া হবে না। কারণ ব্য়াখ্যা করে শুভেন্দু অধিকারী বলেন, “যদি কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পান তবে সেই বেকার যুবতী আর ভরসা স্কিমের আওতায় থাকবেন না।”
6
6
অর্থাৎ, কোনও যোগ্য যুবতী অন্নপূর্ণা যোজনায় মাসে ৩,০০০ টাকা পেলে তিনি ভরসা প্রকল্পের সুবিধা পাবেন না। শুধু তাই নয়, অন্নপূর্ণার উপভোক্তা হলে নতুন করে ভরসা স্কিমে আবেদন করেও এই সুবিধা পাওয়া যাবে না।