মে মাস। অথচ জ্বালাপোড়া গরম নেই। বরং বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টিতেই মিলছে সামান্য স্বস্তি। এখনও পর্যন্ত গলদঘর্ম দশা না হলেও, চলতি সপ্তাহে ফের তাপমাত্রা বেড়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।
2
11
অন্যদিকে চলতি সপ্তাহেও ঝড়বৃষ্টির থেকে মিলবে না রেহাই। জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে সতর্কতাও।
3
11
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস।
4
11
আগামী পাঁচদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পরবর্তী দু'দিনে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।
5
11
আজ, দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি ও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই দুই জেলাতেই হলুদ সর্তকতা জারি রয়েছে।
6
11
হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7
11
তবে কোনও জেলাতেই আপাতত কোনও সতর্কতা জারি হয়নি। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
8
11
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সাতদিন, অর্থাৎ আগামী বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
9
11
আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
10
11
আগামিকাল শুক্রবার আলিপুরদুয়ারে এবং আগামী শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
11
11
আগামী তিনদিনে উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। তারপর থেকে চারদিন কোনও জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়নি।