ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নেই আর শীতের আমেজ। ক্রমেই বাড়ছে তাপমাত্রার পারদ। আগামী মাস অর্থাৎ মার্চের শুরুতেই বাংলার আবহাওয়ায় বিরাট ভোলবদল। সব জেলাতেই বাড়বে তাপমাত্রা।
2
8
মার্চের প্রথম সপ্তাহ থেকেই ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রার পারদ। চড়া রোদে জেলায় জেলায় গলদঘর্ম দশার শুরু। পাশাপাশি বাড়ছে তাপপ্রবাহের আশঙ্কাও।
3
8
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় খানিকটা কম। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস।
4
8
আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। মূলত পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া। আপাতত শহরে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।
5
8
হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের ও রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। এর পরের চারদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
6
8
অর্থাৎ পয়লা মার্চ থেকেই বদলে যাবে বাংলার আবহাওয়া। মার্চের শুরু থেকেই গরমে হাঁসফাঁস দশা হতে পারে। মার্চের শেষে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছনোর আশঙ্কাও রয়েছে। তবে তাপপ্রবাহের সম্ভাবনা আপাতত কয়েক সপ্তাহে নেই।
7
8
আজ উত্তরবঙ্গের কোথাও কুয়াশা থাকার সম্ভাবনা নেই। গোটা উত্তরবঙ্গেই শুষ্ক আবহাওয়া। ক্রমেই বাড়ছে তাপমাত্রার পারদ। মার্চের শুরুতে জেলায় জেলায় গরম অনুভূত হবে।
8
8
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মতোই উত্তরবঙ্গের তরাই অঞ্চলে মার্চের শুরুতে তাপমাত্রার পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আগামী মাসের শুরু থেকেই গোটা বাংলায় গরম অনুভূত হবে।