মার্চের শুরুতে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। তবে ভ্যাপসা গরমের সম্ভাবনা এখনই নেই। চলতি মাসের শুরুতেই একটানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে জম্মু-কাশ্মীরের উপর একটি পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে। অন্য দিকে, বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
4
8
এই দুইয়ের প্রভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে বাংলায়। তা থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
5
8
চলতি সপ্তাহান্ত থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
6
8
আগামী সোমবার হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে।
7
8
আগামী মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে।
8
8
আগামী রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার ও বুধবার উত্তর দিনাজপুরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।