ভরা বসন্তে দুর্যোগের ঘনঘটা বাংলায়। চলতি সপ্তাহান্ত থেকে আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত একটানা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। একাধিক জেলায় ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
2
8
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস।
3
8
এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ও ২১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। মূলত পরিষ্কার আকাশ। দিনের বেলায় চড়া রোদে অস্বস্তি অনুভূত হতে পারে।
4
8
তবে আগামী তিনদিনে একধাক্কায় ফের বাড়বে রাতের তাপমাত্রা। আগামী তিনদিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
5
8
চলতি সপ্তাহান্ত থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
6
8
আগামী সোমবার হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে।
7
8
আগামী মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে।
8
8
আগামী রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার ও বুধবার উত্তর দিনাজপুরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।