ভরা বসন্তে বাংলার আবহাওয়ায় বিরাট বদল। মার্চের প্রথম সপ্তাহেই যেমন একদিকে চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রার পারদ, অন্যদিকে একটানা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগেভাগেই সতর্ক করল হাওয়া অফিস।
2
8
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস।
3
8
এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আগামী সাতদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না।
4
8
এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আগামী সাতদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না।
5
8
চলতি সপ্তাহান্ত থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
6
8
আগামী সোমবার হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে।
7
8
আগামী মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
8
8
আগামী রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।