সকাল থেকে গুমোট গরম। মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশাও রয়েছে। আজ দিনভর ঝড়বৃষ্টির সম্ভাবনা? কী জানাল হাওয়া অফিস।
2
9
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
3
9
সকালে মেঘলা আকাশ থাকলেও, এদিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর। তাপমাত্রার পারদ চড়ার কারণে গলদঘর্ম দশা হতে পারে।
4
9
আজ দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে কোথাও সতর্কতা জারি হয়নি।
5
9
আগামিকাল শুক্রবার ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। রবিবার থেকে আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
6
9
হাওয়া অফিস জানিয়েছে, আগামী রবিবার থেকে মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
7
9
আগামী সাতদিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় কোনও বদল হবে না। বৃহস্পতিবার থেকে টানা তিনদিন দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আগামী রবিবার থেকে আবারও দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে।
8
9
আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
9
9
আগামী ছ'দিন উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।