রবিবাসরীয় সকাল থেকে আকাশের মুখভার। ভরা বসন্তে একটানা বৃষ্টির পূর্বাভাস বাংলা জুড়ে। মুহুর্মুহু বজ্রপাত, ঝড় ও বৃষ্টির জেরে সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। অসময়ের এই বৃষ্টিতে ক্ষতি হতে পারে চাষের।
2
9
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
3
9
আজ কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
4
9
আজ থেকে একটানা বজ্রপাত ও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। আজ দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
5
9
আগামী সোমবার ও মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
6
9
আগামী বুধবার, ১১ মার্চ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
7
9
রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
8
9
আগামী সোমবার ও মঙ্গলবার ও বৃহস্পতিবার
দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
9
9
শুধুমাত্র বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।